ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

রূপসায় বাসচাপায় প্রাণ গেল গৃহবধূর, স্বামী হাসপাতালে

খুলনার রূপসায় যাত্রীবাহী লোকাল বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। নিহত লিলি কুন্ডু (৪৯) বাগেরহাটের রামপাল উপজেলার গোরম্ভা গ্রামের অমর কুন্ডুর স্ত্রী। এই ঘটনায় গুরুতর আহত অমর কুন্ডুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের আমদাবাদ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দম্পতিটি খুলনার একটি চক্ষু হাসপাতাল থেকে চিকিৎসা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা মেট্রো-জ ১১-২০৮৫ নম্বরের একটি বাস তাদের মোটরসাইকেলকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে লিলি কুন্ডু ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, দুর্ঘটনার পর ঘাতক বাস ও এর চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার তীব্র নিন্দা জানালো ছাত্রশিবির

রূপসায় বাসচাপায় প্রাণ গেল গৃহবধূর, স্বামী হাসপাতালে

আপডেট সময় : ১১:০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬