ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ফুটপাতে ব্যবসা বন্ধ, ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানিয়েছেন, রাজধানীর ফুটপাত বা রাস্তায় আর কোনো ব্যবসা পরিচালনা করা যাবে না। তবে ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবসার সুব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার বিকেলে মিরপুর-১০ থেকে মিরপুর-১ পর্যন্ত সড়কের ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা ব্যবসায়ীদের সমস্যা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছি এবং সমাধানের চেষ্টা করব। প্রয়োজনে আমরা ফোর্স ব্যবহার করে উচ্ছেদ করতে পারতাম, কিন্তু মানবিক দিক বিবেচনা করে আলোচনার মাধ্যমে সমাধান করতে চাইছি।

ব্যবসায়ীরা তাদের পুনর্বাসনের জন্য নির্দিষ্ট স্থান, পর্যাপ্ত সময় এবং লাভজনক স্থানে ব্যবসা পরিচালনার সুযোগ চেয়েছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন, হঠাৎ উচ্ছেদ হলে পরিবার নিয়ে সংকটে পড়বেন।

প্রশাসক ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, আলোচনার মাধ্যমে একটি কার্যকর সমাধান বের করা হবে। এ বিষয়ে একটি পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে। তিনি আরও বলেন, সিটি করপোরেশন থেকে ব্যবসায়ীদের একটি টোকেন প্রদান করা হবে, যা তাদের চাঁদাবাজদের হয়রানি থেকে রক্ষা করবে। টোকেন পাওয়ার পর কেউ চাঁদা দাবি করলে তা জানাতে অনুরোধ করেন তিনি।

মতবিনিময়সভায় ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান, ডিএমপি মিরপুর জোনের ডিসি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

ফুটপাতে ব্যবসা বন্ধ, ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

আপডেট সময় : ০৮:২৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬