ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

নিষিদ্ধ সংগঠন বিক্ষোভের চেষ্টা করলেই আইন সর্বোচ্চ কঠোর হবে: শফিকুল আলম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

কোনো নিষিদ্ধ রাজনৈতিক দল বা সন্ত্রাসী সংগঠন যদি বিক্ষোভ করার চেষ্টা করে, তবে আইন তার সম্পূর্ণ শক্তি দিয়ে তা মোকাবিলা করবে। এই কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (১০ নভেম্বর) সকালে তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, “বাংলাদেশ আওয়ামী লীগ (বিএএল), তাদের সহযোগী এবং গণহত্যাকারী নেত্রী সম্ভবত ভাবছেন যে, এটা আবার ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো সময়। তারা কল্পনা করছে, দুপুরবেলা ডজনখানেক মানুষকে হত্যা করে হাজার হাজার সন্ত্রাসীকে ঢাকার কেন্দ্রে পাঠিয়ে রাস্তা দখল করে ফেলবে। দুঃখিত, এখন এটি নতুন বাংলাদেশ।”

তিনি ওই স্ট্যাটাসে আরও লেখেন, “জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না এবং মনে রাখবেন- এটি ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়। এটি জুলাই- চিরদিনের জুলাই।”

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের মহোৎসব

নিষিদ্ধ সংগঠন বিক্ষোভের চেষ্টা করলেই আইন সর্বোচ্চ কঠোর হবে: শফিকুল আলম

আপডেট সময় : ১১:১৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫