ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

উখিয়ায় তেল মজুত ও ওজনে কারচুপি: ৩ ফিলিং স্টেশনকে সোয়া ২ লাখ টাকা জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি এবং ওজনে কম দেওয়ার অভিযোগে তিনটি ফিলিং স্টেশনকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং সরবরাহ নিশ্চিত করতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে কুতুপালং এলাকার মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনকে প্রতি ১০ লিটারে প্রায় ৩০০ মিলিলিটার তেল কম দেওয়ার দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পালংখালী এলাকার ইউসুফ অ্যান্ড ব্রাদার্সকে ৫ হাজার লিটার ডিজেল অবৈধভাবে মজুত রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে মরিচ্যা এলাকার অন্য একটি ফিলিং স্টেশনকে মিটার রিডিংয়ে কারচুপি ও অতিরিক্ত মজুতের দায়ে দুটি মামলায় মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমার নির্দেশনায় এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

উখিয়ায় তেল মজুত ও ওজনে কারচুপি: ৩ ফিলিং স্টেশনকে সোয়া ২ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১১:৫৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬