ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

জাগপা ও আজাদী: সদস্য সংগ্রহ ও আধিপত্যবাদবিরোধী নতুন প্ল্যাটফর্মের যাত্রা শুরু

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) দেশব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। বুধবার সকালে পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। একই সাথে তিনি ‘আধিপত্যবাদবিরোধী জাতীয় দীক্ষা-আজাদী’ নামে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনের ঘোষণাও দেন।

নতুন এই সদস্য সংগ্রহ ও আজাদী প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ ও প্রবাস থেকে আগ্রহী ব্যক্তিরা নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে জাগপা ও আজাদীতে যোগদান করতে পারবেন। রাশেদ প্রধান বলেন, মজলুম জননেতা শফিউল আলম প্রধানের প্রতিষ্ঠিত জাগপা বিগত ৪৬ বছর ধরে দেশ ও সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করে আসছে। জাতীয় নির্বাচনের পর সংগঠনকে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার লক্ষ্যে এই যোগদান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি, বাহ্যিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে একটি দেশপ্রেমিক ঐক্য গড়ে তোলার তাগিদ থেকে আজাদী নামক সংগঠনটির আত্মপ্রকাশ ঘটেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাশেদ প্রধান সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি সমন্বয়ক কমিটি ঘোষণা করেন। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বে থাকবেন নজরুল ইসলাম বাবলু, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এস এম জিয়াউল আনোয়ার, খুলনা ও বরিশাল বিভাগে সাব্বির আহমেদ, রাজশাহী ও রংপুর বিভাগে শামীম আহমেদ এবং প্রবাসী বিভাগের দায়িত্বে থাকবেন ওলিউল আনোয়ার। এই কমিটিগুলো কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের মূল দায়িত্ব পালন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরের গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, শিক্ষক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক

জাগপা ও আজাদী: সদস্য সংগ্রহ ও আধিপত্যবাদবিরোধী নতুন প্ল্যাটফর্মের যাত্রা শুরু

আপডেট সময় : ০৯:৫১:১৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬