ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে জাল টাকা তৈরির কারখানাসহ যুবক আটক: বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার

সিরাজগঞ্জ ও রংপুর র‌্যাবের যৌথ অভিযানে একটি জাল টাকা তৈরির কারখানার সন্ধান মিলেছে। এই ঘটনায় মো. রুবেল মিয়া (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট এবং টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার (০১ এপ্রিল ২০২৬) সকালে র‌্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে রংপুরের গংগাচড়া থানার চেংমারী এলাকায় অভিযান পরিচালনা করে রুবেলের বাড়ি থেকে ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকার জাল নোট এবং টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এর আগে গত ২৯ মার্চ সিরাজগঞ্জে পৃথক দুটি অভিযানে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই রংপুরে রুবেল মিয়ার বাড়িতে এই অভিযান চালানো হয়। র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেতুর অভাবে রংপুরের তারাগঞ্জে ২০ গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ

সিরাজগঞ্জে জাল টাকা তৈরির কারখানাসহ যুবক আটক: বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার

আপডেট সময় : ০৯:৪৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬