ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

মতলব উত্তরে কারেন্ট জালসহ ৯ জেলেকে কারাদণ্ড, ২৫ হাজার মিটার জাল জব্দ

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীর জহিরাবাদ, চর উমেদ ও আমিরবাদ এলাকায় অভিযান চালিয়ে নয়জন জেলেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে পরিচালিত এই অভিযানে তাদের কাছ থেকে তিনটি নৌকা এবং ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।

আটককৃত প্রত্যেক জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। নৌকা তিনটি বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আটককৃতদের মধ্যে শরিয়তপুর জেলার মো. সুজন (২০), রবিউল হোসেন (৩৮), আলী আজগর ঢালী (২৪), মরু হাওলাদার (৪০), ভোলা জেলার আব্বাস হোসেন (২৭) এবং চাঁদপুর জেলার মতলব উত্তরের রুবেল হোসেন (২৭), ফেয়ার হোসেন (৪০), আক্তার হোসেন (২৫), ইয়াজল হোসেন (৪০) রয়েছেন।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই কারাদণ্ডাদেশ প্রদান করেন। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস এবং মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সীমান্তে বিজিবির সাহসী পদক্ষেপ: বিএসএফের হুমকির কড়া জবাব, প্রশংসা কুড়াচ্ছে জওয়ানরা

মতলব উত্তরে কারেন্ট জালসহ ৯ জেলেকে কারাদণ্ড, ২৫ হাজার মিটার জাল জব্দ

আপডেট সময় : ০৯:৪৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬