ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ইসরাইলি হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান প্রকৌশলী নিহত

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান প্রকৌশল কর্মকর্তা মাহদি ওয়াফাই ইসরাইলি হামলায় নিহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, মঙ্গলবার মধ্য ইরানের মাহাল্লাতে এই হামলা চালানো হয়।

ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মাহদি ওয়াফাই আইআরজিসি কুদস ফোর্সের লেবানন কোরের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি প্রায় দুই দশক ধরে লেবানন ও সিরিয়ায় ‘গোপন প্রকল্প’ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, যার মধ্যে হিজবুল্লাহর জন্য অবকাঠামো নির্মাণ এবং অস্ত্রাগার ব্যবস্থাপনাও অন্তর্ভুক্ত ছিল।

আইডিএফের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ওয়াফাই সিরিয়ায় হিজবুল্লাহ এবং বাশার আল-আসাদ সরকারের জন্য ভূগর্ভস্থ অবকাঠামো স্থাপনের প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া লেবাননে উন্নত অস্ত্র মজুদের জন্য ব্যবহৃত কয়েক ডজন ভূগর্ভস্থ প্রকল্পও তিনি পরিচালনা করেছেন। এই হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

ইসরাইলি হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান প্রকৌশলী নিহত

আপডেট সময় : ০৯:৪৬:২২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬