ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন

দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে চলতি মাসে ঝিনাইদহ ও ফেনী—এই দুটি জেলায় নতুন করে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

মন্ত্রী আরও জানান, এরই মধ্যে দিনাজপুরের কাহারোল উপজেলার একটি খালের উদ্বোধনী কাজ সম্পন্ন হয়েছে এবং সেখানে খনন কার্যক্রম চলমান রয়েছে। এই মাসে ঝিনাইদহের শৈলকুপা এবং ফেনীতে আরও দুটি গুরুত্বপূর্ণ খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে এই দুটি প্রকল্পের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, ১৮০ দিনের নির্ধারিত সময়ের মধ্যে খাল খনন কার্যক্রম সম্পন্ন করার বিষয়টি সভায় বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। এছাড়া, ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা দ্রুত বাস্তবায়ন এবং এর কার্যকারিতা দৃশ্যমান করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে। দেশের অনেক নদী দখল ও দূষণের শিকার হওয়ায় তা পুনরুদ্ধারের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি জানান। সমন্বিত উদ্যোগের মাধ্যমে সকল প্রতিবন্ধকতা দূর করে নির্ধারিত লক্ষ্য অর্জনে সবাই আশাবাদী বলে মন্ত্রী উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

প্রধানমন্ত্রী ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন

আপডেট সময় : ০৯:৪৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬