ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

মুরগি খেতে ঘরে ঢুকেছিল ১৪ ফুট অজগর, অবশেষে উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতবাড়িতে ঢুকে মুরগি খাওয়ার সময় ১৪ ফুট লম্বা এক বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে বন বিভাগ সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করে।

বন বিভাগ সূত্রে জানা যায়, লাউয়াছড়া বন সংলগ্ন ‘হীড বাংলাদেশ’ এলাকার বাসিন্দা মিজান মিয়ার বাড়িতে এই অজগরটি ঢুকে পড়ে। সাপটি মুরগি খাওয়ার চেষ্টা করার সময় বাড়ির বাসিন্দারা দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের একটি যৌথ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা জানান, উদ্ধারকৃত সাপটি বেশ বড় এবং সম্পূর্ণ সুস্থ ছিল। বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে রাতেই এটিকে জাতীয় উদ্যানের নিরাপদ ও গভীর এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সীমান্তে বিজিবির সাহসী পদক্ষেপ: বিএসএফের হুমকির কড়া জবাব, প্রশংসা কুড়াচ্ছে জওয়ানরা

মুরগি খেতে ঘরে ঢুকেছিল ১৪ ফুট অজগর, অবশেষে উদ্ধার

আপডেট সময় : ০৯:৪৩:০২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬