সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি ব্যাংক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান বলেছেন, ব্যাংকের আমানতকারীরা সম্পূর্ণ নিরাপদ। গ্রাহক সেবার জন্য ব্যাংক কর্তৃপক্ষ সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এবং দেশের প্রতি ও গ্রাহকদের প্রতি তাদের প্রতিশ্রুতি অবিচল।
বুধবার ব্যাংকটির ১৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চেয়ারম্যান মোখলেসুর রহমান আরও জানান, ব্যাংকিং খাতের মূল ভিত্তি হলো আস্থা, যা দীর্ঘদিনের নৈতিক চর্চা ও উচ্চমানের মানদণ্ড বজায় রাখার মাধ্যমে তৈরি হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এবং তারা গ্রাহকদের আস্থা অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন।
তিনি বলেন, এসবিএসি ব্যাংকের লক্ষ্য কেবল নিজেদের সাফল্য নয়, বরং দেশের সামগ্রিক উন্নয়ন। এই লক্ষ্যে ব্যাংক কৃষি ও খাদ্য উৎপাদনে বিনিয়োগের ওপর জোর দিচ্ছে। পাশাপাশি, বিদেশে যেতে ইচ্ছুক তরুণদের জন্য বিশেষ সেবা এবং দেশের বিশাল তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে জাতীয় অর্থনীতিতে সম্পৃক্ত করার পরিকল্পনাও তাদের রয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মঈনুল কবীর জানান, এসবিএসি ব্যাংক তারল্য সংকটে নেই এবং ব্যাংকের তারল্য পরিস্থিতি সন্তোষজনক। তারা আগ্রাসী বিনিয়োগে বিশ্বাসী নয়, বরং সুচিন্তিত ও যাচাই-বাছাই করে বিনিয়োগে আগ্রহী।
রিপোর্টারের নাম 






















