পূজা উদযাপন ফ্রন্টের কুমিল্লা উত্তরের আহ্বায়ক দুলাল দেবনাথ অভিযোগ করেছেন যে, একটি অসাধু মহল ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। তিনি দাবি করেন, ধর্মমন্ত্রী মুরাদনগরের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি ফান্ড গঠন করে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছেন এবং তাদের পাশে সবসময় থেকেছেন। মন্ত্রীর সঙ্গে হিন্দু সম্প্রদায়ের সুসম্পর্ক নষ্ট করতেই তাকে জড়িয়ে মন্দিরে আগুন দেওয়ার মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুরাদনগর উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা এই অপপ্রচারের প্রতিবাদ জানান। দুলাল দেবনাথ জানান, ধর্মমন্ত্রীর বাড়ির পাশে একটি মন্দিরের বটবৃক্ষে আগুন লাগিয়ে তা নিয়ে মিথ্যা প্রচারণা ছড়ানো হচ্ছে। তিনি আরও বলেন, কিছু ফেসবুক পেজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মমন্ত্রী ও মুরাদনগর থানার ছবিসহ ভিডিও তৈরি করে হিন্দু-মুসলিমদের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। এই মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
রিপোর্টারের নাম 





















