ঢাকা ১২:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক অযুখানা ও ওয়াশরুম চালু

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় জামে মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক অযুখানা ও ওয়াশরুম নির্মাণ সম্পন্ন হয়েছে। এই উদ্যোগের ফলে নারী শিক্ষার্থীরা এখন আরও সহজে, নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে পারবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) শিক্ষার্থীদের দীর্ঘদিনের এই দাবি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পূর্বে পর্যাপ্ত সুবিধার অভাবে অনেক নারী শিক্ষার্থীকে অযু ও অন্যান্য প্রয়োজনীয় কাজে ভোগান্তির শিকার হতে হতো। শিক্ষার্থীদের এই সমস্যা সমাধানে রাকসু দ্রুত সময়ের মধ্যে এই কাজটি সম্পন্ন করেছে। সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া খাতুন জানান, পৃথক ওয়াশরুমের দাবি দীর্ঘদিনের ছিল এবং এর অভাবে নামাজ আদায়ের আগে অযু করতে সমস্যা হতো। নতুন এই সুবিধা তাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তাসনিম জাহান এই উদ্যোগকে নারী শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে অভিহিত করেন এবং একটি বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় চর্চার জন্য এমন মৌলিক সুবিধা থাকা জরুরি বলে মন্তব্য করেন। রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফছা বলেন, এটি শিক্ষার্থীদের একটি ন্যায্য ও প্রয়োজনীয় দাবি ছিল যা অবশেষে বাস্তবায়িত হয়েছে। এর ফলে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নামাজ আদায়ের সীমাবদ্ধতা ও ভোগান্তি অনেকাংশে কমে যাবে। তিনি আরও আশা প্রকাশ করেন যে, একটি অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক ক্যাম্পাস গড়ে তুলতে ভবিষ্যতেও নারী শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের গঠনমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিলে সংসদের সিলমোহর: রাজপথে নয়, লড়াই এবার উচ্চ আদালতে?

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক অযুখানা ও ওয়াশরুম চালু

আপডেট সময় : ০৯:৩২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬