ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

দেশে সরকারি চাকরিতে শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ছাড়িয়েছে

দেশে সরকারি চাকরিতে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী। বুধবার (১ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রতিমন্ত্রী এই পরিসংখ্যান তুলে ধরেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী দেশে বর্তমানে মোট ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন সরকারি কর্মচারী কর্মরত আছেন। এর মধ্যে প্রথম শ্রেণিতে কর্মরত আছেন ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন, দ্বিতীয় শ্রেণিতে ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জন, তৃতীয় শ্রেণিতে ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন, চতুর্থ শ্রেণিতে ৪ লাখ ৪ হাজার ৫৫৭ জন এবং অন্যান্য শ্রেণিতে কর্মরত আছেন ৭ হাজার ৯৮০ জন।

শূন্যপদের হিসাব অনুযায়ী, প্রথম শ্রেণিতে ৬৮ হাজার ৮৮৪টি, দ্বিতীয় শ্রেণিতে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, তৃতীয় শ্রেণিতে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি, চতুর্থ শ্রেণিতে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি এবং অন্যান্য শ্রেণিতে ৮ হাজার ১৩৬টি পদ খালি রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মায়ের পাতে কতটা খাবার? উপেক্ষিত পুষ্টি ও নীরব আত্মত্যাগের চিত্র

দেশে সরকারি চাকরিতে শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ছাড়িয়েছে

আপডেট সময় : ০৮:৪৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬