ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

পিরোজপুরে অবৈধ ডিজেল ও কেরোসিন মজুদের দায়ে ৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা প্রায় ৩ হাজার লিটার ডিজেল ও কেরোসিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল ২০২৬) বিকেলে আটঘর কুড়িয়ানা ইউনিয়নের মাহামুদকাঠী বাজারে এই অভিযান পরিচালিত হয়। এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্তের নেতৃত্বে পরিচালিত অভিযানে মেসার্স নান্টু তালুকদারের গোডাউন থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়।

সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোডাউনে তেল মজুত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত জানিয়েছেন, দেশে ডিজেল সংকট ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে যারা জ্বালানি তেল মজুত করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান শেষে মেসার্স নান্টু তালুকদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে, এই প্রতিষ্ঠানের ডিজেল বিক্রির কোনো বৈধ কাগজপত্র ছিল না বলে জানা গেছে। জব্দকৃত জ্বালানি তেল বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মায়ের পাতে কতটা খাবার? উপেক্ষিত পুষ্টি ও নীরব আত্মত্যাগের চিত্র

পিরোজপুরে অবৈধ ডিজেল ও কেরোসিন মজুদের দায়ে ৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

আপডেট সময় : ০৮:৪৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬