ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

জাতীয় সংসদে উন্নত সাউন্ড সিস্টেম ও ইন্টারনেট: সংসদীয় কমিটির সুপারিশ

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে উন্নতমানের সাউন্ড সিস্টেম স্থাপন এবং ইন্টারনেটের ধীরগতি নিরসনের জন্য সংসদীয় কমিটি সুপারিশ করেছে। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এই সুপারিশগুলো করা হয়।

কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, সংসদ অধিবেশন কক্ষে শব্দ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে তা শোষণ করতে সক্ষম এবং প্রতিধ্বনিবিহীন একটি সাউন্ড সিস্টেম দ্রুত স্থাপন করা প্রয়োজন। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।

সংসদীয় কমিটির সভাপতি ও চিফ হুইপ মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, অলি উল্লাহ, সাইফুল আলম মিলন, আবুল হাসনাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে জানানো হয় যে, সাউন্ড সিস্টেম ছাড়াও মানিক মিয়া এভিনিউ এবং নাখালপাড়ায় অবস্থিত সংসদ সদস্যদের ভবনগুলোর সংস্কার ও মেরামত কাজের অগ্রগতি, সুপেয় পানির সংকট দূরীকরণ, সংসদ সদস্যদের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিতকরণ এবং এমপি হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলোচনা করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে গভীর রাতে ডাকাতি, গৃহবধূ নিহত

জাতীয় সংসদে উন্নত সাউন্ড সিস্টেম ও ইন্টারনেট: সংসদীয় কমিটির সুপারিশ

আপডেট সময় : ০৮:৪৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬