ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

পে-স্কেল নিয়ে সংসদের প্রশ্ন, প্রতিমন্ত্রী জানালেন পে কমিশন কাজ করছে

জাতীয় সংসদে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে তিনি এই প্রশ্ন উত্থাপন করেন।

হাসনাত আব্দুল্লাহ তথ্য উল্লেখ করে বলেন, দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন। তাদের সর্বশেষ বেতন বৃদ্ধি হয়েছিল ২০১৫ সালে, অর্থাৎ সর্বশেষ পে স্কেল প্রদানের বছর। গত ১১ বছরে এই খাতে কোনো বেতন বৃদ্ধি হয়নি। অথচ, এই সময়ে মুদ্রাস্ফীতি ৫০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে, বিশেষ করে ১ম থেকে ৪র্থ শ্রেণির কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য অর্থ মন্ত্রণালয়ে কোনো প্রস্তাব পাঠানো হবে কিনা এবং এ বিষয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা কী, তা জানতে চান তিনি।

জবাবে জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বেতন বৃদ্ধির বিষয়ে সরাসরি কোনো জবাব দেননি। তিনি জানিয়েছেন, ইতোমধ্যে একটি পে কমিশন গঠন করা হয়েছে, যা অর্থ মন্ত্রণালয়ের অধীনে কাজ করছে। এই বিষয়ে পৃথক নোটিশ দেওয়া হলে বিস্তারিত তথ্য জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। এর বাইরে এই মুহূর্তে আর কিছু বলার নেই বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মায়ের পাতে কতটা খাবার? উপেক্ষিত পুষ্টি ও নীরব আত্মত্যাগের চিত্র

পে-স্কেল নিয়ে সংসদের প্রশ্ন, প্রতিমন্ত্রী জানালেন পে কমিশন কাজ করছে

আপডেট সময় : ০৮:৪২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬