ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

প্রথম ওয়েব সিরিজেই দর্শকPriyo সানজিদা তাসনিম

এ প্রজন্মের পরিচিত মুখ মডেল ও অভিনেত্রী সানজিদা তাসনিম। র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে পরিচিতি লাভ করে অভিনয়ে এসে ইতোমধ্যে বেশ কয়েকটি নাটকে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। সম্প্রতি শিহাব শাহীন পরিচালিত চরকির আলোচিত ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’-এ তার অভিনয় দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছে। এছাড়া তিনি একটি অনুদানের সিনেমাতেও অভিনয় করেছেন।

সানজিদার মিডিয়া জগতে পথচলা শুরু হয়েছিল শখের বসেই। ছোটবেলায় নবম শ্রেণিতে থাকাকালীন এনটিভিতে একটি অনুষ্ঠানে নাচ পরিবেশনের মাধ্যমে প্রথম ক্যামেরার মুখোমুখি হন তিনি। পরবর্তীতে দীপ্ত টিভির রিয়্যালিটি শো ‘স্টার হান্ট’-এ অংশ নিয়ে ফাইনালের তিন বিজয়ীর একজন হওয়ার অভিজ্ঞতা তাকে অভিনয়ে আসার স্বপ্ন দেখায়।

এ প্রসঙ্গে অভিনেত্রী সানজিদা তাসনিম বলেন, ‘র‍্যাম্প মডেলিং আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। তবে অভিনয়ের ক্ষেত্রে চরিত্রের আবেগ ফুটিয়ে তোলা, সংলাপ বলা— এ সবই এক নতুন চ্যালেঞ্জ।’ তিনি মানসম্মত কাজের প্রতি বেশি মনোযোগী এবং ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।

গত ঈদে সালাউদ্দিন লাভলু পরিচালিত চ্যানেল আই-এর সাত পর্বের ধারাবাহিক নাটক ‘কুলিন সমাচার’-এও তার উপস্থিতি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছিল।

শিক্ষাজীবনে সানজিদা সিলেটে পড়াশোনা শেষ করে ঢাকায় এসে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ে ভর্তি হন। তিনি মনে করেন, মিডিয়া জগতে না আসলে হয়তো দেশের বাইরে থাকতেন এবং পরে দেশে ফিরে নিজের একটি ক্লোথিং ব্র্যান্ড গড়ে তুলতেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মায়ের পাতে কতটা খাবার? উপেক্ষিত পুষ্টি ও নীরব আত্মত্যাগের চিত্র

প্রথম ওয়েব সিরিজেই দর্শকPriyo সানজিদা তাসনিম

আপডেট সময় : ০৮:৪২:০৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬