ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

রাজধানীতে ডিএমপির উচ্ছেদ অভিযান: ২৩ জন কারাদণ্ডপ্রাপ্ত, জরিমানা লক্ষাধিক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় সমন্বিত উচ্ছেদ অভিযান চালিয়েছে। এই অভিযানে বিপুল পরিমাণ অর্থ জরিমানা এবং ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ট্রাফিক লালবাগ বিভাগের আওতাধীন কোতয়ালী ট্রাফিক জোনের গোয়ালঘাট-নারিন্দা এলাকায় পরিচালিত অভিযানে আইন অমান্য করায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের এবং বিভিন্ন মালামাল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, ট্রাফিক ওয়ারী বিভাগের অধীনে যাত্রাবাড়ী জোনে ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ী মোড় এবং শহীদ ফারুক সরণি এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। আইন অমান্য করায় ৭ জন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অন্যদের সতর্ক করা হয়েছে।

ট্রাফিক রমনা বিভাগের আওতাধীন মগবাজার মোড় থেকে বাংলামটর সিগন্যাল পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করার জন্য অভিযান পরিচালনা করা হয়। এতে অবৈধভাবে পার্কিং করা বাইকের বিরুদ্ধে ৪৯টি ভিডিও মামলা ও ১০টি তাৎক্ষণিক মামলা দায়ের করা হয়। এছাড়াও মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা আদায় এবং প্রায় তিন পিকআপ সমপরিমাণ মালামাল জব্দ করা হয়।

ট্রাফিক মিরপুর বিভাগের আওতাধীন পল্লবী জোনে কাজীপাড়া, শেওড়াপাড়া ও ভাষানটেক এলাকায় পরিচালিত অভিযানে ৬ জন ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং রাস্তা দখলমুক্ত করা হয়। ট্রাফিক মতিঝিল বিভাগের আওতাধীন নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল কাঁচাবাজার পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালিত হয়। এই অভিযানে প্রায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় এবং ১০ জনকে গ্রেপ্তার করা হয়। ট্রাফিক তেজগাঁও বিভাগের আওতাধীন ইন্দিরা রোড এলাকায় অবৈধভাবে দখল করা ফুটপাত ও সড়ক থেকে মালামাল অপসারণে অভিযান পরিচালনাসহ সামগ্রিকভাবে ডিএমপির এই উচ্ছেদ অভিযান নগরীর যানজট নিরসন এবং শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মায়ের পাতে কতটা খাবার? উপেক্ষিত পুষ্টি ও নীরব আত্মত্যাগের চিত্র

রাজধানীতে ডিএমপির উচ্ছেদ অভিযান: ২৩ জন কারাদণ্ডপ্রাপ্ত, জরিমানা লক্ষাধিক

আপডেট সময় : ০৮:৪১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬