ইরানের পার্লামেন্ট বা মজলিস হরমুজ প্রণালীর পরিচালনা সংক্রান্ত একটি নতুন সংসদীয় পরিকল্পনা ‘যত দ্রুত সম্ভব অনুমোদন করবে’ বলে জানিয়েছেন মজলিস সদস্য আলাউদ্দিন বোরুজেরদি। এই প্রস্তাবিত ‘নতুন ব্যবস্থা’র অধীনে, ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচল করতে পারবে না।
বোরুজেরদি আরও উল্লেখ করেছেন যে, ইরান এই প্রণালিতে ট্রানজিট টোল বা যাতায়াত শুল্ক আরোপ করার কথাও বিবেচনা করছে। তিনি বলেন, ‘যেহেতু নিরাপত্তা বজায় রাখা এবং চলাচলকারী জাহাজগুলোকে পরিষেবা প্রদানের ক্ষেত্রে খরচ হয়, তাই এই প্রণালি দিয়ে যাতায়াতের জন্য ট্রানজিট টোল সংগ্রহের একটি কাঠামো তৈরি করতে হবে।’
এছাড়াও, তিনি মনে করেন যে ইরানের পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে আসার ‘সময় এসে গেছে’। তার মতে, ইসরাইল ও যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পরমাণু স্থাপনায় হামলা করার পর এই চুক্তির ‘প্রাসঙ্গিকতা’ আর থাকে না।
রিপোর্টারের নাম 






















