ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

নভেম্বরের শুরুতেই রেমিট্যান্সের জোয়ার, আট দিনে এলো প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা

চলতি নভেম্বর মাসের প্রথম আট দিনেই ৭৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে ধরলে, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৯ হাজার ১৯৮ কোটি ৮০ লাখ টাকা। অর্থাৎ, এই ক’দিনে প্রতিদিন গড়ে দেশে প্রবাসী আয় এসেছে ৯ কোটি ৪২ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ১১৫০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি বছরের নভেম্বরের প্রথম আট দিনে ৭৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ কোটি ৬০ লাখ ডলার বেশি। গত বছরের এই একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬২ কোটি ৮০ লাখ ডলার।

চলতি ২০২৫–২৬ অর্থবছরের শুরু থেকে (১ জুলাই) ৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। এর আগের অর্থবছরের একই সময়ে (জুলাই থেকে ৮ নভেম্বর) রেমিট্যান্স এসেছিল ৯৫৬ কোটি ৬০ লাখ ডলার। সেই হিসাবে, অর্থবছর অনুযায়ী রেমিট্যান্সের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয়ের প্রবাহ ছিল যথাক্রমে- জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার এবং অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার।

এর আগে, ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারে পৌঁছেছিল, যা ছিল ওই অর্থবছরের সর্বোচ্চ রেকর্ড। ওই পুরো অর্থবছরে মোট প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা তার আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি ছিল।

উল্লেখ্য, ২০২৩–২৪ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স আসে ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। ওই অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স ছিল- জুলাইয়ে ১৯১.৩৭ কোটি, আগস্টে ২২২.১৩ কোটি, সেপ্টেম্বরে ২৪০.৪১ কোটি, অক্টোবরে ২৩৯.৫০ কোটি, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি, মার্চে ৩২৯ কোটি, এপ্রিলে ২৭৫ কোটি, মে মাসে ২৯৭ কোটি এবং জুনে ২৮২ কোটি ডলার।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমঝোতার চাঁদা বৈধ হলেও চাঁদাবাজি রুখতে কঠোর হুঁশিয়ারি নৌমন্ত্রীর

নভেম্বরের শুরুতেই রেমিট্যান্সের জোয়ার, আট দিনে এলো প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা

আপডেট সময় : ০৫:৫৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫