ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় স্থবির চট্টগ্রাম বন্দর: ব্যাহত আমদানি-রপ্তানি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সপ্তাহব্যাপী টানা বর্ষণ, জলাবদ্ধতা এবং উত্তাল সমুদ্রের প্রভাবে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে ধীরগতি নেমে এসেছে। বৈরী আবহাওয়ার কারণে জেটিতে কন্টেইনার হ্যান্ডলিং এবং ইয়ার্ডে পণ্য ডেলিভারি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় ৬০টিরও বেশি মাদার ভ্যাসেল পণ্য নিয়ে অলস সময় পার করছে। ফলে অভ্যন্তরীণ বাজারে নিত্যপণ্য ও শিল্পের কাঁচামাল সরবরাহে বড় ধরনের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্বাভাবিক সময়ের তুলনায় বর্তমানে কন্টেইনার হ্যান্ডলিং প্রায় অর্ধেকে নেমে এসেছে। প্রতিকূল পরিস্থিতির কারণে ইকুইপমেন্ট মুভমেন্ট এবং সড়কপথে কন্টেইনার পরিবহনেও বিঘ্ন ঘটছে। বার্থ অপারেটরদের তথ্যমতে, বৃষ্টিপাতের কারণে পণ্য খালাসের গতি ৩০ থেকে ৩৫ শতাংশ কমে গেছে। বিশেষ করে গভীর সাগরে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট লাইটার জাহাজে পণ্য স্থানান্তর প্রায় বন্ধ থাকায় সামগ্রিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে এই স্থবিরতা আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় স্থবির চট্টগ্রাম বন্দর: ব্যাহত আমদানি-রপ্তানি

আপডেট সময় : ০৯:৫৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬