ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

নেত্রকোণায় অবৈধভাবে মজুত করা ৮০০ লিটার পেট্রোল জব্দ, দোকানিকে জরিমানা

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির দায়ে এক দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে এবং বিপুল পরিমাণ পেট্রোল জব্দ করে।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার আশুজিয়া ইউনিয়নের রামপুর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযোগের ভিত্তিতে জানা যায়, ওই দোকানি দীর্ঘদিন ধরে পেট্রোল অবৈধভাবে মজুত রেখে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিলেন।

অভিযানকালে দোকানির কাছ থেকে ৬টি ড্রামে সংরক্ষিত আনুমানিক ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। এর মধ্যে ৩টি ড্রাম পূর্ণ এবং ৩টি আংশিক খালি ছিল। পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা—মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় দোকানিকে।

জব্দকৃত পেট্রোল শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় রামপুর বাজারে সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী জনসাধারণের মাঝে উন্মুক্তভাবে বিক্রির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম জানিয়েছেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ মজুদ ও অতিরিক্ত মুনাফাখোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে ২ জুলাই, থাকছে না নীরব বহিষ্কার

নেত্রকোণায় অবৈধভাবে মজুত করা ৮০০ লিটার পেট্রোল জব্দ, দোকানিকে জরিমানা

আপডেট সময় : ০৬:১৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬