ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

হাজীগঞ্জে বালতির পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে বালতির পানিতে ডুবে মো. আবরাহাম নামের এক বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে হাজীগঞ্জ পৌরসভার আলীগঞ্জ কংগাইশ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবরাহাম উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের কালচোঁ গ্রামের পাটওয়ারী বাড়ির মো. সাইফুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসেছিল আবরাহাম। শুক্রবার দুপুরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। পরে ঘরের ভেতরের বাথরুমে বালতির পানিতে শিশুটিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানিয়েছেন, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা গিয়েছিল। তিনি যেসব ঘরে সাঁতার না জানা শিশু রয়েছে, সেসব অভিভাবকদের আরও বেশি সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) আবু আহম্মেদকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিপির ওপর হামলায় বিএনপির নীরবতা নিয়ে সারজিস আলমের হুঁশিয়ারি: ‘সন্ত্রাসীদের লালন করবেন না’

হাজীগঞ্জে বালতির পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১১:০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬