ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ঈদের পর যমুনা সেতুতে ভয়াবহ যানজট, ভোগান্তিতে হাজারো যাত্রী

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে উত্তরাঞ্চলের মানুষ। এর প্রভাবে যমুনা সেতুর সংযোগ সড়কসহ এর আশেপাশে ঢাকামুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনগুলো কখনও ধীরগতিতে, আবার কখনও থেমে থেমে চলছে, যা যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলেছে।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, যানবাহনের অস্বাভাবিক চাপ এবং সেতুর উপর কয়েকটি লোকাল বাসের যান্ত্রিক ত্রুটির কারণে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। যমুনা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, দেশের উত্তরাঞ্চলের প্রায় ২২টি জেলার যানবাহন এই সেতু দিয়ে চলাচল করে। স্বাভাবিক দিনের তুলনায় বর্তমানে যানবাহনের চাপ দ্বিগুণ। বিপুল সংখ্যক গাড়ির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। তিনি আরও বলেন, সেতুর উপর ঘন ঘন লোকাল বাস নষ্ট হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। মাত্র পাঁচ মিনিটের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকলে ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মাঝে মাঝে টোল আদায়ও সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে। তবে, যান চলাচল স্বাভাবিক রাখার সর্বাত্মক চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, এই মুহূর্তে ঢাকামুখী যানবাহনের চাপ অনেক বেশি, তুলনায় উত্তরাঞ্চলমুখী গাড়ির চাপ কম। পুলিশ এবং সেতু কর্তৃপক্ষ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণের দুয়ার উন্মোচন: এসএমই ফাউন্ডেশন ও প্রাইম ব্যাংকের ঐতিহাসিক চুক্তি

ঈদের পর যমুনা সেতুতে ভয়াবহ যানজট, ভোগান্তিতে হাজারো যাত্রী

আপডেট সময় : ১১:০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬