ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বরিশালে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা একে অপরের ভাই ও বোন। ঘটনাটি গত বৃহস্পতিবার বিকালে উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের হারুন ব্যাপারীর বাড়িতে ঘটে।

নিহত শিশুরা হলো পাঁচ বছর বয়সী ছাহাদ হোসেন এবং তিন বছর বয়সী ছাফিয়া আক্তার। তারা হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের ছাইদুল হাওলাদারের সন্তান। তাদের বাবা সৌদি আরবে কর্মরত থাকায় মা দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন।

মৃত শিশুদের মামা সাইফুল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে ছাহাদ ও ছাফিয়াকে খাওয়ানোর পর তাদের মা যখন ভাত খেতে বসেন, তখন তারা বাড়ির বাইরে খেলতে গিয়েছিল। কিছুক্ষণ পর শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়।

খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পেছনের পুকুরে ছাফিয়ার লাশ ভেসে ওঠে। তাকে উদ্ধার করতে গিয়ে ছাহাদকেও ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাদের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরাফাত জাহান চৌধুরী জানান, কোনো অভিযোগ না থাকায় নিহত শিশুদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিপির ওপর হামলায় বিএনপির নীরবতা নিয়ে সারজিস আলমের হুঁশিয়ারি: ‘সন্ত্রাসীদের লালন করবেন না’

বরিশালে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৯:৫৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬