ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

কক্সবাজারে ছাত্রদল নেতা খুন, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর এলাকায় আততায়ীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ছাত্রদল নেতা ও জাতীয়তাবাদী যুবদল (জুলাইযোদ্ধা) খোরশেদ আলম। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার সময় খোরশেদের সাথে থাকা নারী সমন্বয়ক তারিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে খোরশেদ আলম ও নারী সমন্বয়ক তারিন কবিতা চত্বর এলাকার সমুদ্র সৈকতে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত দুষ্কৃতিকারীরা খোরশেদের ওপর অতর্কিত হামলা চালিয়ে তার পেটে ও বাম পায়ের ঊরুতে ছুরিকাঘাত করে।

গুরুতর আহত অবস্থায় খোরশেদকে তার বন্ধু শাহ্ আলম ও সহপাঠীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত খোরশেদ কক্সবাজার শহরের ৭নং ওয়ার্ডের পাহাড়তলী ইসুলুর ঘোনা এলাকার বাসিন্দা ছিলেন এবং তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলাকারীরা খোরশেদকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার পর তারিন চিৎকার করে সাহায্য চাইছিলেন। কিন্তু উপস্থিত লোকজন এগিয়ে এলেও খোরশেদকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার পর নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই হত্যাকাণ্ডের জেরে কক্সবাজার শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতালের সামনে ছাত্রদল, জাতীয়তাবাদী যুবদল (জুলাইযোদ্ধা) এবং অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা ভিড় করেন। কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিদুয়ানুল হক অভিযোগ করেছেন, পূর্বপরিকল্পিতভাবে কবিতা চত্বরে খোরশেদ আলমের ওপর হামলা চালানো হয়েছে এবং তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। প্রত্যক্ষদর্শী এবং নিহতের ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও জানান, নিহত খোরশেদের সঙ্গে থাকা এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর পদত্যাগ ও জবাবদিহির দাবিতে উত্তাল ইসরায়েল: তেল আবিবে বিশাল বিক্ষোভ

কক্সবাজারে ছাত্রদল নেতা খুন, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

আপডেট সময় : ১১:২৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬