ঢাকা ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ঝিনাইদহে বাওড়ে গোসল করতে নেমে পুলিশের মৃত্যু: হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নস্তি বাওড়ে গোসল করতে নেমে আশিক হোসেন (২৭) নামে এক পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে এই ঘটনা ঘটে। নিহত আশিক হোসেন নওগাঁর রানীনগর উপজেলার ডাকহারা গ্রামের বাসিন্দা এবং তিনি ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি গাড়ি মেরামতের কাজে মহেশপুর থানায় আসার পর আশিক হোসেনের শরীরে ধুলাবালি ও তেল-কালি লেগে যায়। এই অবস্থায় তিনি গোসল করার জন্য উপজেলার নস্তি বাওড়ে যান। গোসল শেষে পানি থেকে উঠে আসার সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি পানিতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, গোসল করার সময় হৃদরোগে আক্রান্ত হয়েই আশিক হোসেনের মৃত্যু হয়েছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর পদত্যাগ ও জবাবদিহির দাবিতে উত্তাল ইসরায়েল: তেল আবিবে বিশাল বিক্ষোভ

ঝিনাইদহে বাওড়ে গোসল করতে নেমে পুলিশের মৃত্যু: হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা

আপডেট সময় : ১১:২০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬