ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

পটিয়ায় সরকারি জমি দখলের চেষ্টা: আল মদিনা হোটেলকে জরিমানা ও উচ্ছেদ

ঈদের ছুটির সুযোগ নিয়ে চট্টগ্রামের পটিয়ায় সরকারি খাস জমি দখলের চেষ্টা চালিয়েছে একটি প্রভাবশালী চক্র। উপজেলার থানার মোড় এলাকায় আল মদিনা হোটেল কর্তৃপক্ষের এই অবৈধ স্থাপনা নির্মাণের প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার দুপুরে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা। তিনি জানান, হোটেল কর্তৃপক্ষ সরকারি জায়গায় রাতারাতি অবৈধ স্থাপনা তৈরির কাজ শুরু করেছিল। খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছে অবৈধ অংশ উচ্ছেদ করা হয় এবং জনস্বার্থে সংশ্লিষ্ট হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, সরকারি সম্পদ রক্ষায় এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ এ ধরনের বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

পটিয়ায় সরকারি জমি দখলের চেষ্টা: আল মদিনা হোটেলকে জরিমানা ও উচ্ছেদ

আপডেট সময় : ১০:৪৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬