ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নানা বাড়িতে ঈদ আনন্দ বিষাদে রূপান্তর: পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশালের গৌরনদীতে নানা বাড়িতে ঈদে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশুদের নাম রমজান আলী ও মোহাম্মদ, যাদের বয়স মাত্র দুই বছর। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু দুটি। পরে তাদের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঈদের আনন্দের মাঝে এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। আনন্দ করতে এসে চিরতরে হারিয়ে যাওয়া দুই শিশুকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন তাদের বাবা-মা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিগত সরকারের অপরাধের বিচার হবে, শেখ হাসিনা দেশে ফিরলে হাতকড়া পরানো হবে: আইনমন্ত্রী

নানা বাড়িতে ঈদ আনন্দ বিষাদে রূপান্তর: পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ১০:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬