ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে ঐতিহ্যবাহী ‘জিয়া শিশু পার্ক’ নতুন আঙ্গিকে ফিরছে: চসিক মেয়র

চট্টগ্রামে একসময়ের জনপ্রিয় ‘জিয়া শিশু পার্ক’ আবারও নতুন রূপে চালু হতে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে জাদুঘর সংলগ্ন পার্কের জায়গাটি পুনরুদ্ধারের পর চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এই ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, পার্কটিকে আধুনিক গ্রিন ইকোপার্কের আদলে গড়ে তোলা হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) সংস্কৃতিমন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরীর সাথে জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শনের পর সাংবাদিকদের মেয়র বলেন, সেনাবাহিনীর সাথে আলোচনার মাধ্যমে পার্কের জায়গাটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এটি ‘জিয়া শিশু পার্ক’ নামেই পুনরায় চালু হবে। পার্কটিতে কোনো স্থায়ী স্থাপনা থাকবে না, বরং সবুজে ঘেরা একটি পরিবেশবান্ধব স্থানে পরিণত হবে, যেখানে সব বয়সী মানুষ নির্মল পরিবেশে সময় কাটাতে পারবেন।

মেয়র আরও উল্লেখ করেন যে, বিগত ১৬ বছর ধরে জিয়া জাদুঘরকে অবহেলা ও ধ্বংসের চেষ্টা করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাস্কর্য ঢেকে রাখা এবং দর্শনার্থীদের প্রবেশে বাধা দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। দীর্ঘ আন্দোলন ও প্রতিবাদের পর তারা জাদুঘরটিকে হেরিটেজ ঘোষণার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

মেয়র বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার ও ঘোষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর শাহাদাতের স্মৃতি সংরক্ষণ রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যদি এই ইতিহাস ধারণ না করে, তবে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন যে, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দ্রুত জাদুঘরের সংস্কার কাজ শুরু হবে এবং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। একই সাথে খুলশীর বধ্যভূমি সংরক্ষণ ও বিপ্লব উদ্যানের উন্নয়ন কাজও চলছে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে যমুনার তীরে ভয়াবহ ভাঙন: হুমকির মুখে বাঁধ ও ফসলি জমি

চট্টগ্রামে ঐতিহ্যবাহী ‘জিয়া শিশু পার্ক’ নতুন আঙ্গিকে ফিরছে: চসিক মেয়র

আপডেট সময় : ০৯:৩৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬