পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ টেলিফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার শাহবাজ শরীফের অফিসিয়াল এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ফোনালাপে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদের শুভেচ্ছা জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে পাকিস্তানের দৃঢ় প্রতিশ্রুতির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আশ্বস্ত করেন। দুই দেশের মধ্যে ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ এবং পারিবারিক সম্পর্কের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 






















