ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দেশের স্বার্থবিরোধী অপশক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পরিস্থিতি মোকাবিলায় অভ্যন্তরীণ বিভেদ ভুলে জাতীয় ঐক্য বজায় রাখা অপরিহার্য বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নেতাদের অবদানকে দলমতের ঊর্ধ্বে উঠে যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত। ঐতিহাসিক সত্যকে অস্বীকার করা হীনমন্যতার পরিচয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেন যে, ঐক্যই জাতির শক্তি এবং বিভাজনই দুর্বলতা। রাজনৈতিক মতপার্থক্য যেন কোনোভাবেই ব্যক্তিগত শত্রুতায় রূপ না নেয়, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

চলতি বছর মুক্তিযুদ্ধ, শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের এই অবদান আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অধিকার রক্ষাই বর্তমান সংসদের মূল লক্ষ্য: ডেপুটি স্পিকার

ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬