ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

রাজধানীতে অপরাধ দমনে ডিএমপির সাঁড়াশি অভিযান, পরোয়ানাভুক্ত আসামিদের ধরার নির্দেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক নির্মূলে বিশেষ অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর প্রতিটি থানা এলাকায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে এখন থেকে নিয়মিত চিরুনি অভিযান চালানো হবে। বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এই কঠোর নির্দেশনা প্রদান করেন।

সভায় ডিএমপি কমিশনার বলেন, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিং ও ফুট পেট্রোল বা পায়ে হেঁটে টহল জোরদার করতে হবে। থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। কোনো ধরনের অপরাধ যেন সংঘটিত হতে না পারে, সেজন্য সব স্তরের পুলিশ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, জননিরাপত্তা বিধানে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। সভায় গত মার্চ মাসে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অধিকার রক্ষাই বর্তমান সংসদের মূল লক্ষ্য: ডেপুটি স্পিকার

রাজধানীতে অপরাধ দমনে ডিএমপির সাঁড়াশি অভিযান, পরোয়ানাভুক্ত আসামিদের ধরার নির্দেশ

আপডেট সময় : ০৭:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬