বর্তমানে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি জানান, বিদ্যমান নিয়ম অনুযায়ী ৯৩ শতাংশ নিয়োগই মেধার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে এবং বাকি মাত্র ৭ শতাংশ কোটার জন্য বরাদ্দ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য প্রদান করেন। তিনি জানান, ২০২৪ সালের ২৩ জুলাই প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী নতুন এই কোটা পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। যেখানে মেধার জন্য ৯৩ শতাংশ বাদে বাকি অংশের মধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা রাখা হয়েছে।
এছাড়া অন্যান্য কোটার মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য ১ শতাংশ বরাদ্দ রয়েছে। এই কাঠামোর মাধ্যমেই বর্তমানে সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সাথে পরিচালনা করা হচ্ছে বলে তিনি সংসদকে অবহিত করেন।
রিপোর্টারের নাম 





















