মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

মাদারীপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৫, মহাসড়কে যান চলাচল ব্যাহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার তাঁতীবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস ও তরমুজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের ছুটিতে ঢাকা থেকে বরিশালগামী বাগদাদ পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হলে উভয় যানের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই গাড়ির চালকসহ বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বেপরোয়া গতির কারণেই এই ভয়াবহ সংঘর্ষ ঘটেছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত যানগুলো সরিয়ে নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং যান চলাচল শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাক্রেডিটেশন না থাকলে ডিগ্রির মূল্য শূন্য: আইআইইউসি উপাচার্যের কঠোর হুঁশিয়ারি

মাদারীপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৫, মহাসড়কে যান চলাচল ব্যাহত

আপডেট সময় : ১২:০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬