ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলে রেল যোগাযোগ স্বাভাবিক, সাময়িক বরখাস্ত স্টেশন মাস্টার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বগুড়ার সান্তহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার দীর্ঘ ২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সাথে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি চলাচলের মাধ্যমে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে বুধবার দুপুরে সান্তাহার থেকে উত্তর দিকে বাগবাড়ী এলাকায় নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হলে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছিল।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন উদ্ধার কাজে অংশ নেয়। রাতভর প্রচেষ্টার পর লাইন থেকে ক্ষতিগ্রস্ত বগিগুলো সরিয়ে নেওয়া সম্ভব হয়। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহারের সহকারী স্টেশন মাস্টারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, চালকের অসতর্কতা এবং সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে ট্রেন চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের ছাদ থেকে পড়ে ও ভেতরে থাকা শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গবেষণানির্ভর কৃষি উন্নয়নে জোর দিচ্ছে তারেক রহমান সরকার: কৃষিমন্ত্রী

২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলে রেল যোগাযোগ স্বাভাবিক, সাময়িক বরখাস্ত স্টেশন মাস্টার

আপডেট সময় : ১২:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬