মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

লালমোহনে লঞ্চের ধাক্কায় স্পিডবোট ডুবি: নিখোঁজ পুলিশ সদস্যের সন্ধানে মেঘনায় তল্লাশি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ভোলার লালমোহনে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় মো. ফখরুল নামে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ রয়েছেন। এছাড়া পুলিশ ও মৎস্য বিভাগের আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার মঙ্গল সিকদার লঞ্চঘাটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি মৎস্য নিষেধাজ্ঞা বাস্তবায়নে মেঘনা নদীতে নিয়মিত অভিযানে ছিল পুলিশ ও মৎস্য বিভাগের একটি দল। অভিযান চলাকালে তাদের স্পিডবোটটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে নদীতে ভাসতে থাকে। এ সময় ঢাকা থেকে আসা এমভি কর্ণফুলী-১২ লঞ্চটি ঘাটে যাত্রী নামানোর সময় স্পিডবোটটিকে ধাক্কা দেয়। লঞ্চের প্রফেলারের পানির ঘূর্ণিতে মুহূর্তেই স্পিডবোটটি উল্টে যায়।

দুর্ঘটনার পর বোটে থাকা অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন কনস্টেবল ফখরুল। নিখোঁজ ফখরুলের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানায়। লালমোহন থানা পুলিশ জানিয়েছে, ফায়ার সার্ভিস ও স্থানীয় উদ্ধারকারীদের সহায়তায় নদীতে তল্লাশি চালানো হচ্ছে। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নিখোঁজ পুলিশ সদস্যের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাক্রেডিটেশন না থাকলে ডিগ্রির মূল্য শূন্য: আইআইইউসি উপাচার্যের কঠোর হুঁশিয়ারি

লালমোহনে লঞ্চের ধাক্কায় স্পিডবোট ডুবি: নিখোঁজ পুলিশ সদস্যের সন্ধানে মেঘনায় তল্লাশি

আপডেট সময় : ১১:০০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬