মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

বৃষ্টি ও যানজটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্থবিরতা: ২০ কিলোমিটার জুড়ে যাত্রীদের চরম ভোগান্তি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ভিড় এবং বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি ও তীব্র যানজটের কারণে হাজার হাজার যাত্রী অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন। বৃষ্টির কারণে রাতে গণপরিবহনের তীব্র সংকট দেখা দেওয়ায় অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে না পেরে মাঝপথ থেকেই বাসায় ফিরে যেতে বাধ্য হন। তারা আজ বৃহস্পতিবার পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত গাজীপুরের কোনাবাড়ী থেকে কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এছাড়া চন্দ্রা থেকে নবীনগর সড়কেও কয়েক কিলোমিটার যানজট বিদ্যমান রয়েছে। যানজটের কারণে উত্তরবঙ্গগামী বাসগুলো সময়মতো ফিরতে না পারায় পরিবহন সংকট আরও ঘনীভূত হয়েছে। শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে পর্যায়ক্রমে ছুটি শুরু হওয়ায় সড়কে মানুষের চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, চন্দ্রা মোড়ে যত্রতত্র বাস দাঁড়িয়ে থাকা এবং রিজার্ভ বাসের আধিক্যের কারণে যানজট পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাক্রেডিটেশন না থাকলে ডিগ্রির মূল্য শূন্য: আইআইইউসি উপাচার্যের কঠোর হুঁশিয়ারি

বৃষ্টি ও যানজটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্থবিরতা: ২০ কিলোমিটার জুড়ে যাত্রীদের চরম ভোগান্তি

আপডেট সময় : ১০:৫৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬