ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নামছে শতাধিক ফিটনেসবিহীন বাস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং যাত্রীর অতিরিক্ত চাপ সামাল দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নামানো হচ্ছে শতাধিক ফিটনেসবিহীন ও লক্কড়-ঝক্কড় বাস। কুমিল্লার বিভিন্ন ওয়ার্কশপে বর্তমানে এসব যাত্রীবাহী বাস মেরামতের শেষ পর্যায়ে রয়েছে। সাধারণ যাত্রীদের আশঙ্কা, এই ধরনের যানবাহন রাস্তায় চলাচল করলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

জানা গেছে, কুমিল্লা থেকে বিভিন্ন জেলা ও উপজেলায় যাত্রী পরিবহনের চাহিদা বাড়ায় পরিবহন মালিকরা পুরোনো ও অচলপ্রায় গাড়িগুলোও মেরামত করে রাস্তায় নামানোর চেষ্টা করছেন। কুমিল্লার বিভিন্ন মোটর গ্যারেজ ও ওয়ার্কশপে বর্তমানে শ্রমিকরা দিন-রাত ব্যস্ত সময় পার করছেন। পুরোনো বাসগুলোকে ঘষামাজা, মেরামত ও রঙ করে নতুন রূপ দেওয়া হচ্ছে, যাতে ঈদের আগে ঘরমুখো অতিরিক্ত যাত্রী পরিবহন করা যায়। এর মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এবং যান্ত্রিক ত্রুটিযুক্ত বাস, মিনিবাস ও অন্যান্য যান।

সাধারণ যাত্রীদের মধ্যে এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, অনেক ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি সঠিকভাবে মেরামত না করে শুধু বাহ্যিকভাবে রঙ করে বাসগুলো রাস্তায় নামানো হচ্ছে। এতে ঈদে মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি এবং যানজট আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ওয়ার্কশপ সূত্রে জানা গেছে, প্রায় শতাধিক যাত্রীবাহী বাস মেরামতের পর ২৬ রোজার মধ্যেই মালিকদের বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে ঈদের আগে সেগুলো সড়কে নামানো যায়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ফিটনেসবিহীন এসব বাস রাস্তায় নামানো নিষিদ্ধ এবং এ ধরনের গাড়ির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে, যাত্রাপথে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া বা অন্যান্য যান্ত্রিক ত্রুটির কারণে অনেক ক্ষেত্রে যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগেন, যা এই পুরোনো বাসগুলোর ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নামছে শতাধিক ফিটনেসবিহীন বাস

আপডেট সময় : ০৯:৫৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬