পাবনার ঈশ্বরদীতে ইটভাটার জন্য কৃষিজমি ও ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। কৃষকের অমূল্য সম্পদ রক্ষায় প্রশাসন এই অভিযান অব্যাহত রেখেছে।
বুধবার গভীর রাতে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার এবং ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান সরকার জানান, অভিযান চলাকালে অবৈধ মাটি কাটার সাথে জড়িত ব্যক্তিরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, কৃষিজমি রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, যারা এই অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 

























