ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশটির বাসিজ বাহিনীর প্রধান কমান্ডার গোলামরেজা সোলাইমানির নিহতের খবরটি নিশ্চিত করেছে। আইআরজিসির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, শত্রু পক্ষের হামলায় তিনি প্রাণ হারিয়েছেন। ইরানের সংবাদ সংস্থা তাসনিম এই তথ্যটি প্রকাশ করেছে।
এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, পৃথক দুটি হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যা করা হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে কেবল সোলাইমানির মৃত্যুর বিষয়টি স্বীকার করা হয়েছে। আলী লারিজানির বর্তমান অবস্থা সম্পর্কে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 



















