ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

আর্চারি ফেডারেশনে শৃঙ্খলা ফেরানোর নির্দেশ: কোষাধ্যক্ষ পুনর্বহাল ও ব্যাংক হিসাবের স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ

জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক গঠিত অ্যাডহক কমিটির কোষাধ্যক্ষকে নিয়ম-নীতি উপেক্ষা করে পদচ্যুত করা এবং সাধারণ সম্পাদককে না জানিয়ে ফেডারেশনের ব্যাংক অ্যাকাউন্টের স্বাক্ষরকারী পরিবর্তন করে লাখ লাখ টাকা উত্তোলনের অভিযোগ ওঠার পর বাংলাদেশ আর্চারি ফেডারেশনে সৃষ্ট জটিলতা নিরসনে হস্তক্ষেপ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ এই বিষয়ে ক্রীড়া পরিষদে বেশ কিছু অভিযোগ দায়ের করার পর গতকাল সন্ধ্যায় ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বসেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ক্রীড়া পরিষদ মনোনীত কোষাধ্যক্ষকে সরিয়ে দেওয়া আর্চারি কর্মকর্তাদের কাজ ঠিক হয়নি।

বৈঠকে ক্রীড়া প্রতিমন্ত্রী বৈধ কোষাধ্যক্ষকে অবিলম্বে তার পদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত দেন। একইসঙ্গে, দ্রুত বোর্ড সভা করে ফেডারেশনের ব্যাংক অ্যাকাউন্টের স্বাক্ষরকারী পরিবর্তন করারও আদেশ দিয়েছেন তিনি। এর ফলে পদচ্যুত কোষাধ্যক্ষ শহিদুজ্জামান শিগগিরই তার পদে পুনর্বহাল হতে যাচ্ছেন।

জানা গেছে, আজ আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটির একটি সভা অনুষ্ঠিত হতে পারে, যেখানে শহিদুজ্জামানকে ফিরিয়ে আনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ক্রীড়া প্রতিমন্ত্রী ফেডারেশনের কর্মকর্তাদের পারস্পরিক সমন্বয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বের ওপরও জোর দিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও অভ্যন্তরীণ কোন্দল এড়ানো যায় এবং আর্চারি খেলার উন্নয়নে সকলে মিলে কাজ করতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের সঙ্গে যেকোনো পর্যায়ে আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্চারি ফেডারেশনে শৃঙ্খলা ফেরানোর নির্দেশ: কোষাধ্যক্ষ পুনর্বহাল ও ব্যাংক হিসাবের স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ

আপডেট সময় : ০১:৩৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬