ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ইরানে হামলার তীব্র নিন্দা: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কড়া সমালোচনা করলেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার

ইরানের ওপর সাম্প্রতিক সামরিক হামলার তীব্র সমালোচনা করে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি অবিলম্বে এই সংঘাত বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, নিরীহ শিশু ও সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার স্বার্থে এই সহিংসতা বন্ধ হওয়া জরুরি।

জন সুইনি উল্লেখ করেন, তেহরানসহ বিভিন্ন স্থানে বোমা হামলার ফলে যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে, তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি বর্তমান উত্তেজনা প্রশমনে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর কূটনৈতিক প্রচেষ্টা চালানোর অনুরোধ জানান। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে চরম অস্থিতিশীলতা বিরাজ করছে।

পাল্টা-পাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে এ অঞ্চলে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধের প্রভাবে বৈশ্বিক বাজার ও আন্তর্জাতিক বিমান চলাচল ব্যবস্থায় বিঘ্ন ঘটছে। এই সংকট নিরসনে এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় আলোচনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন স্কটিশ এই নেতা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আরব সাগরে ইরানের জ্বালানি তেলবাহী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র

ইরানে হামলার তীব্র নিন্দা: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কড়া সমালোচনা করলেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার

আপডেট সময় : ০২:০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬