ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই দাবি করার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, লারিজানি সম্পূর্ণ সুস্থ আছেন এবং খুব শীঘ্রই তিনি জাতির উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দেবেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) লারিজানিকে লক্ষ্য করে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে। তাসনিম ও মেহর নিউজ এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, লারিজানির ভিডিও বা অডিও বার্তা প্রকাশের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে যা কয়েক মিনিটের মধ্যেই প্রচার করা হবে।
এদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আওতাধীন বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলাইমানিও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে তেল আবিব। ইসরায়েলি বাহিনীর মতে, এই মৃত্যু ইরানের সামরিক কমান্ড কাঠামোর জন্য বড় ধরনের বিপর্যয়। তবে সোলাইমানির বিষয়ে এখন পর্যন্ত তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 



















