ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক কোনো চাপ, হুমকি কিংবা অবরোধের মুখে তেহরান কোনো ধরনের আলোচনার টেবিলে বসবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলাপকালে তিনি ইরানের এই কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। পেজেশকিয়ান বলেন, কূটনৈতিক আলোচনার পথে বর্তমানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের বৈরী কর্মকাণ্ড এবং কৌশলগত চাপ।
ইরানি প্রেসিডেন্টের মতে, যতক্ষণ পর্যন্ত তেহরানের ওপর থেকে এই চাপ অব্যাহত থাকবে, ততক্ষণ পারস্পরিক বিশ্বাস পুনর্গঠন এবং গঠনমূলক সংলাপের পথ তৈরি হওয়া অসম্ভব। তিনি জোর দিয়ে বলেন, ইরান সবসময় আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষে থাকলেও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন কোনো প্রক্রিয়ায় তারা অংশ নেবে না।
রিপোর্টারের নাম 


















