ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ‘খুঁজে খুঁজে নির্মূল’ করার অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, সাম্প্রতিক এক হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং বাসিজ কমান্ডার গোলামরেজা সোলেইমানিকে হত্যা করা হয়েছে। তিনি জানান, ইরানি শাসনব্যবস্থার নেতৃস্থানীয় ব্যক্তিদের লক্ষ্য করে আইডিএফ-কে এই অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে কাৎজ বলেন, ট্রাম্প ইরানের নেতৃত্বে পরিবর্তনের কথা বলেছিলেন এবং এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেই পরিবর্তনের গতি আরও ত্বরান্বিত হয়েছে। তিনি এই সফল অভিযানের জন্য ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট ও গোয়েন্দা কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন।
ইসরায়েলের পক্ষ থেকে দুই শীর্ষ নেতাকে হত্যার দাবি করা হলেও ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা লারিজানি ও সোলেইমানির মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি।
রিপোর্টারের নাম 



















