ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালীর অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করল ইরান

হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনা এবং আন্তর্জাতিক নৌ-চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সরাসরি অভিযুক্ত করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক বিবৃতিতে জানিয়েছেন, এই সংকট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং মধ্যপ্রাচ্যের সামগ্রিক অস্থিতিশীলতারই বহিঃপ্রকাশ।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে আলাপকালে আরাঘচি বিশ্ব শান্তি রক্ষায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ভূমিকার তীব্র নিন্দা জানানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ইরানি জনগণের ওপর চালানো সামরিক ও রাজনৈতিক চাপের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে।

ইরানের সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে জানানো হয়েছে, তেহরান মনে করে আঞ্চলিক সংঘাতের জের ধরেই সমুদ্রপথে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যকর ভূমিকা দাবি করেছে ইরান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামাসের তিন কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলি বাহিনীর

হরমুজ প্রণালীর অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করল ইরান

আপডেট সময় : ০৬:৫৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬