ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

কেন উইলিয়ামসনকে ছাড়াই নিউজিল্যান্ডের ওয়ানডে দল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

সবশেষ মার্চে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়ানডে ফরম্যাটে খেলেছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। এরপর আর খেলা হয়নি। যদিও বর্তমানে টেস্ট নিয়েও ব্যস্ত থাকেন। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ঘোষিত দলে দেশটির ক্রিকেট বোর্ড উইলিয়ামসনকে রাখেননি। তবে টেস্ট সিরিজে ফিরতে পারেন সাবেক অধিনায়ক।

ঘোষিত দলে ফিরেছেন ম্যাট হেনরি। চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নিতে পারেননি তিনি। দলে আছেন ব্লেয়ার টিকনার। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে পরপর দুটিতে ম্যাচসেরা হয়েছিলেন ৩২ বছর বয়সী এই ডানহাতি পেসার। দুই ম্যাচে টিকনার মোট আট উইকেট নিয়েছিলেন, গড় ১২ দশমিক ২৫।

চোটের কারণে দলের বাইরে রয়েছেন মোহাম্মদ আব্বাস, ফিন অ্যালেন, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস ও বেন সিয়ার্স।

১৬ নভেম্বর ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। পরের দুটি ম্যাচ হবে ১৯ ও ২২ নভেম্বর নেপিয়ার ও হ্যামিল্টনে।

নিউজিল্যান্ডের ওয়ানডে দল

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটকিপার), ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসামির খোঁজে পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের অভিযান: স্ত্রী-ভাই-ভাবীকে মারধরের অভিযোগ, আহত ২ হাসপাতালে

কেন উইলিয়ামসনকে ছাড়াই নিউজিল্যান্ডের ওয়ানডে দল

আপডেট সময় : ১০:৪৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫