রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার মার্কিন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে জার্মানি। দেশটির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, এ ধরনের পদক্ষেপ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থায়নকে আরও সহজ করে তুলবে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ নরওয়ে সফরকালে এই উদ্বেগের কথা জানান।
ফ্রিডরিখ মের্জ বলেন, বর্তমান পরিস্থিতিতে নিষেধাজ্ঞা শিথিল করা একটি ভুল সিদ্ধান্ত। ইউরোপীয় নেতারা মনে করেন, ইরান কেন্দ্রিক অস্থিরতাকে কাজে লাগিয়ে মস্কো যেন ইউক্রেনে নিজেদের অবস্থান শক্তিশালী করতে না পারে, সেদিকে নজর দেওয়া জরুরি। নিষেধাজ্ঞা শিথিল হলে রাশিয়ার সামরিক সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
একই সুরে কথা বলেছেন জার্মান অর্থমন্ত্রী কাথেরিনা রেইচে। তিনি মন্তব্য করেন যে, তেলের ওপর থেকে কড়াকড়ি সরিয়ে নিলে ভ্লাদিমির পুতিনের যুদ্ধ তহবিলের পরিধি আরও বাড়বে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
রিপোর্টারের নাম 

























